ADD HERE

দেশত্যাগে নিষেধাজ্ঞা হারুনের

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে আছেন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।

ইতিমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া, অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Add Placement